TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ১। ২৯ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

 



বিশ্বযুদ্ধের রেশ, দাঙ্গা, বাংলার মানচিত্রে কাটাছেঁড়া। সঙ্গে অবিরাম শরণার্থী স্রোত। বিপুল উচ্ছ্বাসেও স্বাধীনতার স্বাদ লোনা। ব্রিটিশ আমলে প্রাদেশিক আইনসভায় নির্বাচন আগেও দেখেছিলেন বঙ্গবাসী।ইংরেজ শাসনের অবসান পর্বে আশা-নিরাশার সাগরে ভেসে ভারতীয় প্রজাতন্ত্রের তরী তীরে ভিড়ল ১৯৫০-এ। ভারতীয় সংবিধানের যাত্রাও শুরু। তার দু-বছরের মধ্যেই প্রাপ্তবয়স্কের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে স্বাধীন দেশে প্রথম নির্বাচন। লোকসভা ও বিধানসভার ভোট একই সঙ্গে। স্বাধীন দেশে জনপ্রতিনিধি বাছাইয়ের শিহরণ।ব্যালটে গণতন্ত্রের হাতেগরম স্বাদ। ১৯৫২ থেকে ২০২৬। প্রথম বিধানসভা নির্বাচন থেকে আজকের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ১। ২৯ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ