আসানসোল: মোহনবাগান দিবস উপলক্ষে ‘বনসৃজন’ প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিল আসানসোল মেরিনার্স পরিবার। ১৯১১ সালের ২৯ জুলাই ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগানের ঐতিহাসিক জয়কে স্মরণ করে, প্রতি বছরের মতো এবারও ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) আসানসোল স্টেডিয়ামের পোলো ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
“Go Green, Save Earth – A Tree for the Future” এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মোট ১১টি বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বমঞ্চে এশিয়া-প্যাসিফিক শক্তিউত্তোলন প্রতিযোগিতায় ৫২ কেজি বিভাগে রৌপ্যপদকজয়ী এবং আসানসোলের গর্ব অনামিকা মুখার্জী। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং সকলকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আসানসোল মেরিনার্স পরিবার পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 🌳💚







0 মন্তব্যসমূহ
ধন্যবাদ