আসানসোল :- পবিত্র রথযাত্রা উপলক্ষে আসানসোলের প্রখ্যাত গহনার শোরুম ঘাঁটি জুয়েলস-এ বিশেষ ‘স্বর্ণ আরোহী’ স্কিমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার সত্যজিৎ বসু। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং প্রতীকীভাবে রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাঁটি জুয়েলসের কর্ণধার শুভজিৎ ঘাঁটি, তাঁর বাবা তথা আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ঘাঁটি এবং শোরুমের অন্যান্য সদস্যরা। প্রথমে ডাক্তার বসুকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
ডাক্তার সত্যজিৎ বসু বলেন, ঘাঁটি পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। সুব্রত ঘাঁটি এখন আর শুধু তাঁর রোগী নন, পরিবারের একজন সদস্যের মতো। ব্যস্ততার মধ্যেও তাঁদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।
অন্যদিকে সুব্রত ঘাঁটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডাক্তার বসুকে ধন্যবাদ জানান। শুভজিৎ ঘাঁটি জানান, প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে ‘স্বর্ণ আরোহী’ স্কিম চালু করা হয়েছে, যা ২৪ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ে গ্রাহকরা সোনা, হীরা, রূপো ও মূল্যবান রত্নের গয়না কিনলে আকর্ষণীয় ছাড়ের সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার জন্যই ঘাঁটি জুয়েলস আজ শুধু আসানসোল নয়, রাজ্যের বাইরেও একটি পরিচিত ও বিশ্বস্ত নাম হয়ে উঠেছে।







0 মন্তব্যসমূহ
ধন্যবাদ