বার্নপুরে ইস্কো কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের ডিউটিরত অবস্থায় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত শ্রমিকের নাম নিত্য গোপাল ধীবর। ঘটনার পর তাঁর দেহ টানেল গেটের সামনে রেখে পরিবার-পরিজন ও সহকর্মীরা বিক্ষোভে সামিল দেখান । তাঁদের দাবি, মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা দিতে হবে।
মৃতের ভাই জানান, প্রতিদিনের মতো এদিনও নিত্য গোপাল ধীবর কাজে যোগ দিয়েছিলেন। তিনি ঠিকা শ্রমিক হিসেবে ইস্কোতে গাড়িচালকের দায়িত্ব পালন করতেন। কাজ শুরু করার কিছুক্ষণ পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে দ্রুত ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর ক্ষুব্ধ পরিবার-পরিজন ও সহকর্মীরা মৃতদেহ টানেল গেটের সামনে রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি একজনকে চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা দিতে হবে।
এ বিষয়ে ইস্কোর এক আধিকারিক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, নিত্য গোপাল ধীবর একজন ঠিকা শ্রমিক ছিলেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা বিষয়টি শুরু থেকেই গুরুত্ব সহকারে দেখছে। চাকরি দেওয়ার দাবির বিষয়ে তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় বিবেচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে






0 মন্তব্যসমূহ
ধন্যবাদ