*কলকাতা, ২২শে ফেব্রুয়ারি*: অবশেষে গণতন্ত্রে ফিরল বাংলাদেশ। পূর্ণ গণতন্ত্র অবশ্য নয়, খণ্ডিত। কারণ, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকেই যোগ দিতে দেওয়া হয়নি নির্বাচনে। তার পরেও এই পরিবর্তন মন্দের ভাল। কারণ, মুহাম্মদ ইউনূস জমানার আঠারো মাসে কার্যত ধ্বংসলীলা চলেছে বাংলাদেশে। চরম নিপীড়নের শিকার হয়েছেন সে দেশের সংখ্যালঘুরা। তীব্র হয়েছে ভারত-বিদ্বেষ। সেই ছবি কি পাল্টাতে পারবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান? আবার দিল্লির সঙ্গে সম্পর্ক সহজ করবে ঢাকা? নাকি সীমান্তবর্তী এলাকায় জামায়াতের জয়জয়কারে কপালের ভাঁজ আরও গভীর হবে ভারতীয় কূটনীতিকদের? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ _‘নতুন পথে বাংলাদেশ?’ ... ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, রাত ১০ টায়।_

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ