দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে রবিবার সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট অ্যানুয়াল কনভেনশন সেরিমনি ২০২৬। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য সাফল্যের নজির গড়ে ছবি আর্ট অ্যাকাডেমি।
অ্যাকাডেমির পাঁচ শিক্ষার্থী— বৈভব, স্নেহাশীষ, শর্মিষ্ঠা, পুষ্পা ও সুনন্দা ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর (Highest Score) অর্জন করে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়। শিক্ষার্থীদের এই কৃতিত্বে আনন্দ ও গর্ব প্রকাশ করেন অ্যাকাডেমির শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা।
শুধু শিক্ষার্থীরাই নয়, শিল্পশিক্ষায় দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান এবং শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ছবি আর্ট অ্যাকাডেমির কর্ণধার ও শিল্পশিক্ষক সুমন দাস-কে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ 'অঙ্কন গুরু সম্মান'। জনপ্রিয় ফকিরা ব্যান্ডের গায়ক তিমির বিশ্বাস তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
এই দ্বৈত সাফল্যে উচ্ছ্বসিত ছবি আর্ট অ্যাকাডেমি। ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিল্পচর্চার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক সুমন দাস।






0 মন্তব্যসমূহ
ধন্যবাদ